১১ বোলার কাজে লাগিয়ে মুম্বাইকে ১৩৮ রানে হারালো বাংলাদেশ

প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট অনূর্ধ্ব-১৬ দল মুম্বাইয়ে দারুণ সময় কাটাচ্ছে। তিনদিনের ম্যাচগুলোতে জয়ের পর ওয়ানডে ম্যাচেও রাজত্ব করছে তারা। বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৩৮ রানে জিতে স্বাগতিক মুম্বাইকে হোয়াইটওয়াশ করেছে। আগে ব্যাটিং করে বাংলাদেশের ছোটরা ২৬৯ রান করেছিল। জবাবে ১৩১ রানে থেমেছে মুম্বাই। আলোচনার বিষয়টি হলো এই ম্যাচে বাংলাদেশ দলের ১১ বোলারকেই ব্যবহার করেছে।

শচীন টেন্ডুলকার জিমখানা স্টেডিয়ামে মুম্বাইকে ২৭০ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের বোলারদের তোপের মুখে মুম্বাই নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩১ রানে অলআউট হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক জাওয়াদ আবরার এদিন দলের ১১ জনকেই বোলার হিসেবে ব্যবহার করেছেন। তাদের মধ্যে সবচেয়ে সফল দেবাশিষ সরকার। তিনি তিনটি উইকেট শিকার করেছেন। এছাড়া শেখ ইমতিয়াজ, কায়সার রহমান, আহসান আল মামুন ও জাওয়াদ আবরার একটি করে উইকেট নিয়েছেন।

মুম্বাইয়ের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান আসে আরিয়ানের (২৬) ব্যাট থেকে। এছাড়া অভিনব সিং খেলেছেন ২০ রানের ইনিংস। অতিরিক্ত খাত থেকে ২১ রান না এলে মুম্বাইয়ের সংগ্রহ আরও কম হতো। সবমিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৩১ রান।

এর আগে টস জিতে দেবাশিষ সরকারের ৮৩ রানের উপর দাঁড়িয়ে বাংলাদেশ ২৬৯ রান সংগ্রহ করেছে। ৫৯ বলে ৩ চার ও ৮ ছক্কায় দেবাশিষ নিজের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া জাওহাদ আবরার ৪৩ ও কালাম সাদ্দিক ৩৬ রানের ইনিংস খেলেছেন।

মুম্বাইয়ের বোলারদের মধ্যে আদেশ ও হিমাংশু সিং দুটি করে উইকেট নিয়েছেন।