মালয়েশিয়াকে দুই দিন আগে ৯৭ রানে হারিয়ে এসিসি নারী ইমার্জিং টিমস কাপে দুর্দান্ত শুরু হয়েছিল বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছিলেন লতা মণ্ডলরা। কিন্তু তাদের হতাশ করেছে বৃষ্টি।
বুধবার ‘বি’ গ্রুপের দ্বিতীয় খেলায় হংকংয়ের মং ককে মাঠেই নামা হয়নি বাংলাদেশ ও শ্রীলঙ্কার। হয়নি একটি বলও, এমনকি টসও না। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
দুই দলই একটি করে পয়েন্ট ভাগাভাগি করেছে। তাতে ২ ম্যাচ শেষে সমান ৩ পয়েন্ট বাংলাদেশ ও শ্রীলঙ্কার। তবে নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষে লতার দল।
আগামী শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
টেবিলের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনাল। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, নেপাল ও হংকং লড়ছে।