পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে সামি-শারজিল

234757.3আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইনজুরির কারণে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন বাবর আজম ও রুম্মান রায়েস। এদের পরিবর্তে ডাক পেয়েছেন ব্যাটসম্যান শারজিল খান ও পেসার মোহাম্মদ সামি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অনুশীলনের সময় বাঁ হাতে চোট পান বাবর। চোট কাটিয়ে উঠতে ৩ থেকে ৪ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। আর হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে পড়েছেন রুম্মান রায়েস।
পিএসএলে ভালো পারফরম্যান্স বিবেচনা করেই শারজিল ও সামিকে দলে নিয়েছেন পাকিস্তান দলের নির্বাচকরা। পিএসএলে পেশোয়ার জালমির বিপক্ষে লিগের প্রথম সেঞ্চুরি করেন শারজিল। ইসলামাবাদ ইউনাইটেডকে ফাইনালে নিয়ে যেতে ৬২ বলে ১১৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি।

অন্যদিকে ইসলামাবাদের হয়ে বল হাতে পিএসএলে দুর্দান্ত খেলে নির্বাচকদের নজর কেড়েছেন সামি। ছয় ম্যাচে ১১টি উইকেট নেন তিনি। মূলত গত বছর জিম্বাবুয়ে সফর দিয়েই তিন বছর পর জাতীয় দলের হয়ে খেলার ‍সুযোগ পান তিনি।

/এফআইআর/