জিম্বাবুয়ের কাছে ৩৫ রানে অবিশ্বাস্যভাবে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২৬৮ রানে প্রতিপক্ষকে থামিয়ে দিয়েও জিততে পারেনি তারা ব্যাটিং ব্যর্থতার কারণে। সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৭৪ রানের বিশাল পুঁজি পেলেও সেই ম্যাচ টাই হয় এবং সুপার ওভারে হারতে হয় ক্যারিবিয়ানদের।
এই হার ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপে ওঠার আশায় বড় ধাক্কা দিয়েছে। কারণ গ্রুপ পর্বের আংশিক পয়েন্টও যুক্ত হচ্ছে সুপার সিক্সে। তাতে করে নিজেদের পারফরম্যান্সের পাশাপাশি অন্য ম্যাচগুলোর ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের।
ডাচদের কাছে হারের পর সংবাদ সম্মেলনে স্যামির স্বীকারোক্তি, তাদের ক্রিকেটের মান সন্তোষজনক ছিল না। তিনি বলেছেন, ‘মাঝেমধ্যে ওপরে উঠতে হলে একেবারে নিচে নামতে হয়। সামনের চ্যালেঞ্জগুলো কেমন হবে বুঝতে পারছি। এটাও বুঝতে পারছি যে রাতারাতি অবস্থা পাল্টে যাবে না। আমাদের ক্রিকেট কোথায় এটা (হার) তারই সত্যিকারের প্রতিফলন।’
ওয়েস্ট ইন্ডিজ সুপার সিক্সে যদি ওমান, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে সবগুলো ম্যাচ জিতলেও বিশ্বকাপ খেলার কঠিন সমীকরণ তাদের সামনে। সেক্ষেত্রে আট পয়েন্ট পাওয়া দল একটির বেশি থাকা যাবে না।