পরবর্তীতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান যাচ্ছে না বলে গুঞ্জন উঠেছিল। যদিও শেষ পর্যন্ত আফ্রিদিদের ভারত যাওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।
দুই বোর্ড থেকে প্রায় সময় বলতে শোনা যায় খেলাকে রাজনীতি থেকে দূরে রাখতে। শুক্রবার সংবাদ সম্মেলনে এমন আর্জি জানালেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদিও। তিনি বলেন, 'খেলা সবসময়ই বিভিন্ন দেশের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলে। আনন্দ উপভোগ ব্যতিরেকে এটা মানুষের লড়াইয়ের সময় নয়। আমার মনে হয় পাকিস্তানিরা ভারতীয়দের পাকিস্তানে দেখতে চায়। একইভাবে ভারতীয়রাও পাকিস্তানকে তাদের ওখানে খেলতে দেখতে চায়। খেলার সঙ্গে রাজনীতি মেশানো উচিৎ নয়। আমাদের মানুষের চাহিদা বিবেচনা করা উচিত। আমাদের সরকার সবসময় এ ব্যাপারে প্রথম পদক্ষেপটা নিয়ে থাকে।'
/আরআই/এমআর/