বিশ্বকাপের আগে হঠাৎ দেশে ফিরে যাচ্ছেন প্রোটিয়া অধিনায়ক

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। কিন্তু দুটি প্রস্তুতি ম্যাচে নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমাকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছেন তিনি।

২৯ সেপ্টেম্বর প্রোটিয়াদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ২ অক্টোবর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। দুটি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মারক্রাম।  

আপাতত দেশে ফিরলেও বিশ্বকাপের আগে বাভুমা যথাসময়ে আবার ভারতের ক্যাম্পে যোগ দেবেন। টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে।

বিশ্বকাপের দল ঘোষণার পরই ধাক্কা খায় প্রোটিয়া দল। চোটের কারণে ছিটকে গেছেন দুই ফাস্ট বোলার আইনরিখ নর্কিয়া ও সিসান্দা মাগালা।

প্রস্তুতি ম্যাচে বাভুমার অনুপস্থিতিতে ওপেনিংয়ে নামবেন রিজা হেনড্রিকস। সঙ্গে থাকবেন কুইন্টন ডি কক।