ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া হেক্সা মিশন শেষ করেছে। অস্ট্রেলিয়ার এই জয়ে বাংলাদেশি দর্শকদের মধ্যেও উন্মাদনা দেখা গেছে। প্রতিবেশি রাষ্ট্র অবশ্য বাংলাদেশের এমন উল্লাস-উন্মাদনা দেখে বিস্তর সমালোচনা করেছে। এবার দর্শকদের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের আনন্দে শামিল হয়েছে। মঙ্গলবার বাংলাদেশের অস্ট্রেলিয়ান হাইকমিশন জানিয়েছে, শিরোপা উদযাপনে তাদের সঙ্গে শামিল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ফেসবুকে পোস্টে অস্ট্রেলিয়ান হাইকমিশন লিখেছে, ‘উদযাপনের একটি মুহূর্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বন্ধুদের ধন্যবাদ, যারা আমাদের ষষ্ঠ শিরোপা জয় উদযাপন করেছে। অস্ট্রেলিয়া পুরুষ দলের এই অর্জনে আমরা দারুণ সময় কাটিয়েছি।’