সাকিবের স্কুপে ভুল কিছু দেখছেন না মাশরাফি

13-20140925-Mumit-M0309_0বুধবার সাকিব বেশ কয়েকবার স্কুপ খেলতে গিয়েও পারেননি। শেষ পর্যন্ত আমিরের বলে স্কুপ খেলতে গিয়ে বোল্ড হয়েছেন। তবে ম্য‌‌‌াচের গুরুত্বপূর্ণ সময়ে সাকিবের ওই শটে ভুল দেখছেন না অধিনায়ক মাশরাফি।
ওই সময়ে সাকিবকে খুব দরকার ছিল বাংলাদেশের। সাকিব আউট হওয়ার পরপরই গোটা গ্যালারিতে নিরবতা নেমে আসে। স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। 

১৮তম ওভারে বোলিংয়ে আসেন আমির। ওই সময় রান খুবই প্রয়োজন ছিল বাংলাদেশের। প্রতি ওভারে প্রায় আট করে রান প্রয়োজন। বাউন্ডারি হচ্ছিল না অনেকক্ষণ ধরেই। মাশরাফি মনে করেন, সাকিব স্কুপে বাউন্ডারি মারার চেষ্টা করছিলেন। 

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘সাকিব স্কুপ খুব ভালো খেলে। এমনকি এটা অনুশীলন করে নিয়মিত। ম্যাচের ওই সময় আসলে চাপ তৈরি হচ্ছিল। একটা চার খুব প্রয়োজন ছিলো। সাকিব চান্সটা নিয়েছিল; হয়তো ব্যাটে বলে হয়নি। এই শটগুলো ব্যাটে বলে হলে চার হয়ে যায় অনায়াসেই। আমি মনে করি ও (সাকিব) ক্যালকুলেটিব রিস্ক নিয়েছিলো। কিন্তু দুর্ভাগ্য ব্যাটে বলে হয়নি।’ 

/আরআই/এমআর/