এরই মধ্যে দুই দল ওয়ার্ম করছে মিরপুরের সবুজ গালিচাতে। এদিকে বৃষ্টিতে ভিজে একাকার হওয়া দর্শকদের গর্জন চলছেই। তারা বাংলাদেশ-বাংলাদেশ কিংবা মাশরাফি-মাশরাফি ধ্বনিতে স্লোগান দিচ্ছেন। বৃষ্টিতে ভিজে একাকার হয়েও যেন ক্লান্তি নেই তাদের। পুরো গ্যালারি কানায় কানায় পূর্ণ না হলেও প্রায় ২০ হাজার দর্শক এখন গ্যালারিতে উৎসব করছেন।
কিছুক্ষণ আগে যেখানে নীরবতা গ্রাস করেছিল সেখানে প্রাণ ফিরে পেয়েছে। দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে মাঠের মধ্যেই ছোটখাটো একটি মিটিং সেরে ফেললেন। হয়তো পরবর্তী দিক নির্দেশনা দিচ্ছেন।
বাংলাদেশ দলে দুটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নাসির এবং রনি দলভুক্ত হতে পারেন। আর বাদ পড়তে পারেন মিঠুন ও আরাফাত সানি।
/আরআই/এফআইআর/