এ প্রসঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘ছেলেরা ফাইনাল খেলেছে। বেশ ভালো পারফর্ম করেছে। আশা করছি এ পারফরম্যান্স আমরা বিশ্বকাপেও ধরে রাখতে পারবো। আমাদের সেখানেও ভালো খেলতে হবে। এখান থেকে বাড়তি কিছু চিন্তা করে ওখানে খেলতে পারবো না। একদিন পরই আমাদের বিশ্বকাপ নিয়ে আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে।’
টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে মাশরাফি বলেন, ‘আমি চেষ্টা করব সবাইকে মোটিভেট করতে। কেউ প্রত্যাশা করেনি আমরা এশিয়া কাপের ফাইনাল খেলব। এটা আমাদের জন্যে সবচেয়ে বড় সাফল্য। আমাদের এ পরাজয় ভুলে যাওয়া উচিত। কারণ আমরা র্যাংকিংয়ের এক নম্বর দলের বিপক্ষে হেরেছি। আমাদের সামনে যে খেলা আছে সেগুলোতে মনযোগ দেওয়া উচিত।’
/আরআই/এমআর/