বাংলাদেশ-ভারত ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি!

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ সুপার এইটের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ ভারতের বিপক্ষে তাদের জয়ের বিকল্প নেই। কিন্তু অ্যান্টিগায় ভারত-বাংলাদেশ ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি!

ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। স্থানীয় আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, এই ম্যাচে বড় প্রভাবক হয়ে উঠতে পারে বৃষ্টি। রয়েছে বজ্রবৃষ্টির সম্ভাবনা। সেটা সকালে যেমন, বিকালেও তাই।

অপরাজিত ভারত এই ম্যাচ জিতলেই সেমিফাইনালের পথে আরও এগিয়ে যাবে। বাংলাদেশকে অবশ্য সেই সম্ভাবনা ধরে রাখতে শেষ দুই ম্যাচই জিততে হবে।

সুপার এইটে রিজার্ভ ডে নেই। সেক্ষেত্রে এই ম্যাচ বৃষ্টিতে ভাসলে দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে। ভারত সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারলেও সেমিফাইনালের সম্ভাবনা তাদের শেষ হয়ে যেতে পারে। বিশেষ করে পরের ম্যাচে অস্ট্রেলিয়া যদি ভারতকে হারায় এবং বাংলাদেশ যদি আফগানদের ভালো ব্যবধানে হারাতে পারে; তখন শ্রেয়তর রান রেটের সুবাদে দ্বিতীয় দল হিসেবে শান্তদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আফগানরা বাকি দুটি ম্যাচ জিতলে তখন তারাও নিশ্চিত করতে সেমির টিকিট।  

সুপার এইটে গ্রুপ-১ এর পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা।