আফগানিস্তানের সংগ্রহ ১৮৬

CdWB29oXIAAZf10জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে আগে ব্যাট করে বিশাল পুঁজি সংগ্রহ করেছেন আফগানিস্তান। মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি ও মোহাম্মদ শাহজাদের ব্যাটে ১৮৬ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। ম্যাচ জিততে জিম্বাবুয়ের প্রয়োজন ১৮৭ রান। এই ম্যাচে জয়ী দল টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলবে।

নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা আফগানদের সূচনা হয়েছিল দুর্দান্ত। শাহজাদ ও জাদরান উদ্বোধনী জুটিতে করেন ৪৯ রান। এই জুটি বিচ্ছিন্ন করেন শন উইলিয়ামস। ২৩ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে শাহজাদ বিদায় নেন উইলিয়ামসের বলে মাসাকাদজার হাতে ক্যাচ দিয়ে। ৪০ রানের ইনিংসে শাহজাদ হাঁকান সাতটি চার ও একটি ছক্কা। 

শাহজাদের বিদায়ের পর পানিয়াঙ্গারার বোলিং তোপে দিশেহারা আফগান শিবির। ৬৩ রানের মধ্যে নেই চার উইকেট। ৫০ রানের মাথায় দুই বলে শূন্য রানে বিদায় নেন আফগান অধিনায়ক আসগর স্ট্যানিকজাই। এরপর সাত বলে সাত রান করা গুলবাদিন নাইবও বিদায়। দলীয় রান তখন ৬০। এরপর তিন রান যোগ হতেই ১৪ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন ওপেনার নূর আলী জাদরান। পরের তিনটি উইকেটও বগলদাবা করেন জিম্বাবুয়েন পেসার পানিয়াঙ্গারা।

তবে পঞ্চম উইকেট জুটিতে আফগানদের বড় স্কোরের ভিত্তি গড়ে দেন মোহাম্মদ নবী ও সামিউল্লাহ শেনওয়ারি। এই জুটি থেকে আসে ৯৮ রান। ৩৭ বলে ৪৩ রান করে তিরিপানোর শিকার শেনওয়ারি। তবে ফিফটি করেই ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ নবী। ৩২ বলে ৫২ রান করে তিনি হন রান আউট। দুর্দান্ত এই ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কার মার। ৯ রানে অপরাজিত ছিলেন শফিকুল্লাহ। শেষ অবধি আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৮৬ রান। জিম্বাবুয়ের হয়ে পানিয়াঙ্গারা তিনটি, তিরিপানো ও উইলিয়ামস নেন একটি করে উইকেট।

/এমআর/