৬ষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড শেষ হচ্ছে আজ রবিবার। গ্রুপ ‘বি’ থেকে এরই মধ্যে সুপার টেন নিশ্চিত করেছে আফগানিস্তান। রবিবার ওমানকে বিপক্ষে জিতলেই গ্রুপ ‘এ’ থেকে সুপার টেন নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে তামিম ইকবাল। ৩ ম্যাচে এক সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে তামিমের সংগ্রহ ২৩৩ রান। তামিম একটি মাত্র ম্যাচে আউট হয়েছেন বলে তার গড়ও ২৩৩! এখন পর্যন্ত তামিমের সর্বোচ্চ সংগ্রহ ওমানের বিপক্ষে অপরাজিত ১০৩ রান।
টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক ব্যাটসম্যান আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ। তিনি ৩ ম্যাচে এক হাফসেঞ্চুরিতে সংগ্রহ করেছেন ১৪২ রান। তার সর্বোচ্চ স্কোর ৬১; ব্যাটিং গড় ৪৭.৩৩।
/এমআর/