পিসিবির আশা, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে আসবে ভারত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভির বিশ্বাস, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানে হবে এবং ভারতসহ সব দেশ টুর্নামেন্টে অংশ নেবে।

আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার কথা, ফাইনাল হবে ৯ মার্চ। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে প্রতিযোগিতা। দুই দেশের বৈরিতার কারণে ২০০৮ সালের জুলাই থেকে ভারত পাকিস্তানে তাদের দল পাঠায়নি।

নাকভির বিশ্বাস, আগামী বছর পাকিস্তানে আসবে ভারত এবং সূচি অনুযায়ী তারা ম্যাচ খেলবে। তিনি বলেছেন, ‘ভারতীয় দলকে আসা উচিত। এখানে আসা তার বাতিল কিংবা স্থগিত করবে না মনে করছি। আমরা আত্মবিশ্বাসী পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফিতে সব দলকে স্বাগত জানাতে পারবো।’