বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনে টসে জিতে নির্ধারিত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করে আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে দিলশানের অপরাজিত ৮৩ রানের (৫৬ বলে) ইনিংসে ৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।
ইডেন গার্ডেনে এদিন টস জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান। লংকানদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে প্রথম ১২ ওভার হাত খুলে খেলতে পারেনি আফগানরা। দলের অধিনায়ক আসগর স্ট্যানিকজাই একাই লড়ে যান দলীর স্কোর বড় করতে। ৪৭ বলে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলেন এ ডানহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই তার সর্বোচ্চ রানের ইনিংস। ৪টি ছক্কা ও ৩টি চারে সাজানো তার ইনিংসটি।
সামিউল্লাহ সেনওয়ারি ১৪ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে লড়াকু সংগ্রহ দাঁড় করাতে ভূমিকা রাখেন। ওপেনিংয়ে নামা নূর আলী জাদরানের ব্যাট থেকে আসে ২০ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রান করে আফগানিস্তান। শ্রীলঙ্কার পক্ষে থিসারা পেরেরা নেন সর্বোচ্চ তিনটি উইকেট। বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ ৪ ওভারে ২৪ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও নুয়ান কুলাসেকারা।
জবাবে উদ্বোধনী জুটিতে ৪১ রান জমা করে শুরুটা ভালোভাবে করেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার দিনেশ চান্দিমাল ও তিলকারত্নে দিলশান। ষষ্ঠ ওভারে ১৮ রান করা চান্দিমালকে আউট করেছিলেন মোহাম্মদ নবী। নবম ওভারে লাহিরু থিরিমান্নেকেও আউট করে বড় একটা চমক দেখানোর স্বপ্নই হয়তো দেখতে শুরু করেছিলেন আফগানিস্তানের সমর্থকরা। থিসারা পেরেরা ও কাপুগেদারাও খেলতে পারেননি বড় ইনিংস। দুজনেই রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন ১২ ও ১০ রান করে। তবে ৫৬ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংসে খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান দিলশান। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১০ বলে ২১ রানের ইনিংস খেলেন।
/এমআর/