চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখবেন কোথায়? 

দেখতে দেখতে আজ পর্দা নামছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ১৯ দিনের এই টুর্নামেন্ট মাঠে গড়ায় ১৯ ফেব্রুয়ারি। আজ রবিবার ফাইনাল। শিরোপা লড়াইয়ে ভারতের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। ফাইনাল বলেই জমজমাট এক ম্যাচের আভাস মিলছে।

এবার জেনে নেওয়া যাক বাংলাদেশ থেকে দর্শকরা কীভাবে ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন। বিকাল ৩টায় খেলাটি সম্প্রচার করবে নাগরিক টিভি ও টি স্পোর্টস। ডিজিটাল স্ট্রিমিং অ্যাপ টফিতেও দেখা যাবে এই ম্যাচ। 

টুর্নামেন্টে ভারত তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে খেলবে। নিউজিল্যান্ড অবশ্য ২০০০ সালে একবারই শিরোপা ঘরে তুলেছে। তারা ২৫ বছরের আক্ষেপ ঘোচানোর লক্ষ্যে মাঠে নামবে।