কেন্দ্রীয় চুক্তিতেও পতন বাবর-রিজওয়ানের 

তাহলে কি জাতীয় দলে গুরুত্ব কমছে পাকিস্তানের দুই তারকা ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের? এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়নি। এবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও এ- ক্যাটাগরি থেকে বি-তে নেমে গেছেন তারা। 

অথচ ২০২৪-২৫ মৌসুমে শুধু দুই ক্রিকেটারই এ ক্যাটাগরিতে স্থান পেয়েছিলেন। 

গত ১২ মাসের পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বি-তে উন্নতি হয়েছে আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আগা ও শাদাব খানের।

১ জুলাই ২০২৫ থেকে কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা হয়েছে মোট ৩০ জনের। তার মধ্যে দশ জন ‘বি’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। ক্যাটাগরি সি-তে ১০জন এবং ডি-তেও ১০জন করে স্থান পেয়েছেন। আসন্ন মৌসুমের জন্য এবার অবশ্য ‘এ’ ক্যাটাগরিতে কাউকে রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

চুক্তির তালিকায় সম্ভাবনাময় ধরে মোট ১২জনকে নতুন সংযোজন করা হয়েছে। 

এ বছরের কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের তালিকা:

ক্যাটাগরি বি (১০ জন খেলোয়াড়): আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান, সাইম আয়ুব, সালমান আলী আগা, শাদাব খান, শাহীন আফ্রিদি

ক্যাটাগরি সি (১০ জন খেলোয়াড়): আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, শাহেবজাদা ফারহান, সাজিদ খান, সৌদ শাকিল

ক্যাটাগরি ডি (১০ জন খেলোয়াড়): আহমেদ দানিয়াল, হোসেইন তালাত, খুররম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শান মাসুদ, সুফিয়ান মুকিম