অস্ট্রেলিয়ার সাংবাদিক স্যামুয়েল ফেরিস প্রশ্ন করেছিলেন, ‘একজন ক্রিকেটার যা পারে তা ভার্চুয়ালি আপনি অর্জন করেছেন। এখন আপনি কি খেলাটা চালিয়ে যাবেন?
এরপরই ধোনি প্রশ্নকর্তা ফেরিসকে হেসে বলেন, ‘আরে, চলে আসুন এখানে, একটু মজা করি।’
ফেরিসকে তার পাশে বসিয়ে ঘাড়ে এক হাত রেখে ধোনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনি কি চান, আমি অবসরে যাই?’ তখন ফেরিস বলেন, ‘না, মানে আমি শুধু জানতে চাইছিলাম।’ এরপর ধোনি নিজের দাড়ি ঘষতে ঘষতে বলেন, ‘আমি তো ভারতীয় কোনও সাংবাদিকের কাছ থেকে এমন প্রশ্ন আশা করেছিলাম। আর তাহলে তাকেই জিজ্ঞেস করতাম তার কোনও ভাই, বন্ধু আছে কি না যে উইকেটকিপার হয়ে ভারতীয় দলে খেলতে পারবে।’
এরপর ফেরিসকে দিয়ে নিজের অবসর প্রসঙ্গ নিয়ে উত্তর দিয়ে দেন ধোনি। তিনি ফেরিসের কাছে জানতে চান, ‘আপনার কি মনে হয় আমি আনফিট, আমার দৌড় দেখে তা-ই মনে হয়?’ ফেরিস বলেন ‘না’। ধোনি এবার জানতে চান, ‘আপনার কি মনে হয়, আমি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলে যেত পারব এই ফিটনেস নিয়ে?’ ফেরিস উত্তর দিলেন, ‘হ্যাঁ, নিশ্চয়ই!’ আর তখনই ধোনি বলেন, ‘আপনি নিজেই তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। যান গিয়ে বসুন।’
ধোনি যে বিষয়টিকে ভালোভাবে নেননি তার ইঙ্গিত তার শেষ কথাতেই মেলে। ফেরিসকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি ভুল সময়ে ভুল গুলিটি ছুড়েছেন।’
/এফআইআর/