আয়ারল্যান্ডের টি-টোয়েন্টির দায়িত্ব ছেড়েছেন স্টার্লিং

আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন পল স্টার্লিং। 

৩৫ বছর বয়সী এই ব্যাটার ২০২৩ সালে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পান। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। যদিও ইনজুরির কারণে তার টুর্নামেন্ট বেশি স্থায়ী হয়নি।

ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, স্টার্লিং টি-টোয়েন্টি দলে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই থাকবেন এবং

ওয়ানডে দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব চালিয়ে যাবেন।

চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান পূরণ করা স্টার্লিং জানান, ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি বলেছেন, 'এই ফরম্যাটে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেওয়া ছিল এক বিশাল সম্মানের, যা করতে পেরে আমি ভীষণ গর্বিত।'

সতীর্থ, ক্রিকেট আয়ারল্যান্ডকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেছেন, 'আমার সতীর্থ, কোচিং স্টাফ, সহকর্মী এবং ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানাই। যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছেন।'