ডেইলি টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাতকারে তিনি আরও বলেন, ‘তখন মনে হয়েছিল, বিশ্বকাপটা হারিয়ে ফেললাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না। তখন মনের অবস্থা ভালো ছিল না। বলতে গেলে পুরোপুরি বিপর্যস্তই ছিলাম।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারে জিততে ১৯ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। ওই ওভারে বোলিং করতে এসেছিল বেন স্টোকস। আর তখনই ব্রাথওয়েটের টানা চার ছক্কায় শিরোপা নিশ্চিত হয় উইন্ডিজদের। যেটাকে দুঃস্বপ্নের মতোই মনে করছেন ইংলিশ এই অল রাউন্ডার।
/এফআইআর/