স্থানীয় তরুণরাও মাশরাফিকে পেয়ে খুব উদ্বেলিত হলেন। টাইগার তারকাকে সামনে পেয়ে সেলফি তুলে স্মৃতি রেখে দিলেন। সেই খেলার ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন মাশরাফির ভাই মোরসালিন বিন মুর্তজা। তিনি লিখেছেন, 'এই ধরনের জনপ্রিয়তা বাংলাদেশে কল্পনা করা যায়। এখানেও এমন জনপ্রিয়তা অবিশ্বাস্যই বটে।'
গত রবিবার জম্মু-কাশ্মিরে গেছেন মাশরাফি। সঙ্গে আছেন স্ত্রী, দুই সন্তান, বাবা-মা, ছোট ভাই, এক কাছের বন্ধু ও গৃহকর্মী।
/এমআর/