১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের টেস্ট

ক্রিকেটের ‘মক্কা’খ্যাত লর্ডস। যেখানে খেলার স্বপ্ন দেখেন বিশ্বের প্রতিটি ক্রিকেটার। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও সেই ঐতিহাসিক মাঠে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। শুধু পুরুষ দলই নয়, একই বছরে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দলও। বৃহস্পতিবার ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে পুরো সফরের বিস্তারিত জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আরও পড়ুন: এলপিএলের লোভ ছেড়ে টেস্ট প্রস্তুতিতে তাসকিন, চোখ অস্ট্রেলিয়া সফরে

২০২৭ সালের ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড।

এটি হবে সফরের একমাত্র টেস্ট। সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ডের মাটিতে খেলেছিল বাংলাদেশ। 

বাংলাদেশের পুরুষ দল ইংল্যান্ড সফরে একটি টেস্ট খেললেও বাংলাদেশ নারী দল ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ৩টি টি-টোয়েন্টি ও সম সংখ্যক ওয়ানডে। 

টি-টোয়েন্টি সিরিজের সূচি

৮ সেপ্টেম্বর: ১ম টি-টোয়েন্টি – নর্থ্যাম্পটন 
১০ সেপ্টেম্বর: ২য় টি-টোয়েন্টি – টন্টন 
১২ সেপ্টেম্বর: ৩য় টি-টোয়েন্টি – উস্টার

ওয়ানডে সিরিজের সূচি

১৭ সেপ্টেম্বর: ১ম ওয়ানডে – হোভ 
২১ সেপ্টেম্বর: ২য় ওয়ানডে – ক্যান্টারবুরি 
২৪ সেপ্টেম্বর: ৩য় ওয়ানডে – চেমসফোর্ড