ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ভেন্যু লর্ডস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মানেই যেন ‘হোম অব ক্রিকেট’-এর ছবি চোখে ভাসে। কিন্তু এবার বদলে গেলো সেই চিত্র। ২০২৭ সালের ফাইনাল আর লর্ডসে নয়, অনুষ্ঠিত হবে দ্য ওভালে। লর্ডসের পিচ নিয়ে সমালোচনা ও আইসিসির অসন্তোষের পরই এ সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আরও পড়ুন: ১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের টেস্ট
যদিও ২০২৫ সালের সফল ফাইনালের পর অনেকেই ধারণা করেছিলেন, ২০২৭ আসরও লর্ডসেই হবে। তবে ভেন্যুটি কখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি।
এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ লর্ডসের পিচের মান। গত মাসে ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টের উইকেটকে ‘অসন্তোষজনক’ আখ্যা দিয়ে আইসিসি প্রথমবারের মতো লর্ডসকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়। এরপর থেকেই ঐতিহাসিক এই মাঠে বড় ম্যাচ আয়োজন নিয়ে প্রশ্ন তৈরি হয়।