টস জিতে এদিন হোম টিমকে ব্যাট করতে পাঠান মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। ওপেন করতে এসে মাত্র ৮ রান করেই প্যাভেলিয়নে ফিরে যান রবিন উথাপ্পা। কিন্তু প্রথম ম্যাচের মতো দারুণ ব্যাট করেন গৌতম গম্ভীর। পাণ্ডিয়ার বলে আউট হওয়ার আগে ৫২ বলে ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। তাকে যোগ্য সঙ্গত দেন মণীশ পাণ্ডে ও আন্দ্রে রাসেল। ২৯ বলে ৫২ রান করেন পণ্ডে। রাসেলের সংগ্রহ ৩৬।
নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান করে কলকাতা। মুম্বাইয়ের মিচেল ম্যাকক্লেনঘান দুইটি এবং হার্দিক পান্ডে ও হরভজন সিং একটি করে উইকেট লাভ করেন।
জবাবে রোহিত শর্মার ৫৪ বলে ৮৪, যশ বাটলারের ২২ বলে ৪১ ও ম্যাকক্লেনঘানের ৮ বলে ২০ রানের ইনিংসে ৫ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় মুম্বাই।
/এমআর/