কলকাতার এটি তৃতীয় ম্যাচ আর হায়দরাবাদের দ্বিতীয়। প্রথম ম্যাচে জয়ে পেলেও দ্বিতীয়টিতে হেরেছে কেকেআর। আর একমাত্র ম্যাচটি হেরেছে হায়দরাবাদ।
আর ওই ম্যাচেই আইপিএল অভিষেক হয় কাটার মাস্টার মুস্তাফিজের। ম্যাচে ৪ ওভারে মাত্র ২৬ রান খরচ করে টানা দুই বলে আউট করেছিলেন এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনকে।
এমন পারফরম্যান্সের পর প্রশংসা কুঁড়িয়েছেন মুস্তাফিজ। ভারতীয় মিডিয়া প্রশংসা বন্যায় ভাসিয়েছে তাকে।
এদিকে দুই ম্যাচে একাদশে জায়গা না পাওয়া সাকিবের শনিবারের ম্যাচে সুযোগ মিলতে পারে। জায়গা পেতে পারেন বোলিং অ্যাকশন শুধরে ফেরা ক্যারিবীয় স্পিনার সুনিল নারাইনও। সাকিব জায়গা পেলে বাদ পড়তে পারেন কলিন মুনরো।
এদিকে চোটের কারণে দুই ম্যাচ খেলতে পারবেন না সানরাইজার্সের অভিজ্ঞ পেসার আশিষ নেহরা। তার জায়গায় খেলতে পারেন ভারতের তরুণ বাঁহাতি পেসার বারিন্দর স্রান।
/এফআইআর/