এশিয়ান গেমসে ভেসে গেলো চার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কবে? 

একটি বলও মাঠে গড়ালো না, অথচ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ! বৃষ্টির দাপটে ২০২৬ এশিয়ান গেমসের চারটি কোয়ার্টার ফাইনালের একটিও মাঠে গড়াতে পারেনি। শেষ পর্যন্ত র‌্যাংকিংয়ের ভিত্তিতে শেষ চারের টিকিট পেয়েছে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

নিশিনে টানা বৃষ্টির কারণে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনাল শুরুই করা সম্ভব হয়নি।

এর আগের দিনও বৃষ্টির কারণে পাকিস্তান-হংকং এবং ভারত-আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হয়। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় ওই দুই ম্যাচ থেকে পাকিস্তান ও ভারত সেমিফাইনালে জায়গা করে নেয়।

ফলে শেষ চারে সুযোগ পাওয়া দল হলো- পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। 

এখন এশিয়ান গেমস ক্রিকেটের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে নিশিনে ১ অক্টোবর।

প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।