দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এসএ-টোয়েন্টির পঞ্চম আসর টুর্নামেন্ট শুরু হবে ১৭ জানুয়ারি আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ ফেব্রুয়ারি। নিলাম হয়ে গেলো। তবে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নাহিদ রানার প্রতি কোনও দলই তেমন আগ্রহ দেখায়নি।
এসএ-টোয়েন্টিতে এর আগে কখনই কোনও বাংলাদেশি ক্রিকেটার খেলেনি। গত আসরের নিলাম থেকে স্পিনার তাইজুল ইসলামকে নিয়েছিল ডারবান সুপার জায়ান্টস। যদিও সেই আসর থেকে পরে তিনি নিজেকে সরিয়ে নেন
এবার নিলামের আগেই সরাসরি চুক্তিতে বাংলাদেশি তারকা লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ।
সবকিছু ঠিকঠাক থাকলে এসএ-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি মুখ হবেন রিশাদ। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে সানরাইজার্স।
ভারতীয় সান গ্রুপের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি এখন পর্যন্ত এসএ-টোয়েন্টির চার আসরের তিনটিরই শিরোপা জিতেছে। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে এর আগে পিএসএল ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলেছেন রিশাদ।