লিটনকে নিয়ে দুঃসংবাদ 

ত্রিদেশীয় সিরিজ দিয়েই পূর্ণ মেয়াদে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করার কথা ছিল লিটন দাসের। দুর্ভাগ্য সিরিজ শুরুর আগে তাকে দুঃসংবাদ শুনতে হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগেই পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। 

লিটনের অনুপস্থিতিতে শনিবার প্রথম ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন তাওহীদ হৃদয়। এক ভিডিও বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘লিটন দাস গতকাল ডান হিপ জয়েন্টে অস্বস্তির কথা জানিয়েছিল। এরপর আমরা তার এমআরআই করাই। রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়ে। আজ ফিটনেস টেস্ট দেওয়ার চেষ্টা করেছিল সে, তবে নির্ধারিত বেঞ্চমার্ক পূরণ করতে পারেনি। ফলে এই সিরিজে তাকে পাওয়া যাবে না।’