বাবা হচ্ছেন ক্রিস গেইল

প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। সঙ্গীকে সময় দিতে জ্যামাইকায় উড়ে গেছেন তিনি।
রবিবার বেঙ্গালুরুতে আইপিএল-এর ম্যাচ শেষেই চলে যান বিমানবন্দরে। বিমানে কেক কেটে গেইলকে আগাম অভিনন্দন জানায় বিমানবন্দরের কর্তৃপক্ষ।

তবে গেইল কবে দলে যোগ দেবেন তা নিশ্চিত করে বলতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আগামী দুটি ম্যাচ তিনি নিশ্চিতভাবেই খেলতে পারছেন না তিনি।

গেইল ইতোমধ্যেই ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট দিয়েছেন। সেখানে লিখেছেন, ‘আমি আসছি।’গেইল না থাকা মানে ওপেনিংয়ে শেন ওয়াটসনকে দেখা যেতে পারে।

/এফআইআর/