সাদমানের দৃঢ়তায় শেষ দ্বিতীয় সেশন 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম সেশনে দুটি উইকেট হারালেও নিজেদের শক্ত অবস্থানে নিয়ে গেছে বাংলাদেশ। ক্ষুরধার মনোযোগে ব্যাটিং করে যাচ্ছেন ওপেনার সাদমান ইসলাম ও তাওহীদ হৃদয়। প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে চায়ের বিরতিতে গেছে বাংলাদেশ। সাদমান ৭৯ রানে ব্যাট করছেন। হৃদয় ব্যাট করছেন ৩৬ রানে। 

দ্বিতীয় সেশনের শুরুর দিকে ১৯ রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তার পর প্রতিরোধ গড়ে খেলেন সাদমান ও হৃদয়। 

তাওহীদ হৃদয় নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করছেন। দুজনকেই মনে হচ্ছে, নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে অবিচলভাবে এগিয়ে চলেছেন। তারা মিলে যোগ করেছেন ৬৭ রান। 

প্রথম সেশনে দুই উইকেট পড়েছে বাংলাদেশের। প্রথম দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৯৬ রান। 

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রান করার জন্য ঐতিহ্যগতভাবে ভালো উইকেটে এই সিদ্ধান্ত ছিল প্রত্যাশিত। কিন্তু সকালের সেশনে তানজিদ হাসান  (৭) ও মুমিনুল হককে (২৮) হারায় স্বাগতিকরা। দুজনই বাজে শট খেলে উইকেট দিয়ে এসেছেন।