ওমানে বসছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের যুবাদের আসর। শিরোপার লক্ষ্যে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশের যুবারা। টুর্নামেন্ট সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দেবেন ফরিদ হাসান ফয়সাল। তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান আল মুমিন।
আগামী ৫ নভেম্বর শুরু হবে টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৭ নভেম্বর শ্রীলঙ্কা এবং ৯ নভেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হবে ফরিদ-মুমিনরা।
টুর্নামেন্টে বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে।
১৫ সদস্যের বাংলাদেশ দলে রয়েছেন- ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আল মুমিন (সহ-অধিনায়ক), আবদুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাউসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রকিবুল হাসান, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, আল রফি, রবিউল হাসান অনিক, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন ও রুবাই ইসলাম রিজন।