এক মাসের জন্য ঋতুপর্ণাদের কোচ এরিক মেয়ার

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ফরাসি কোচ এরিক মেয়ার। এক মাসের জন্য তাকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে এ তথ্য জানিয়েছে।

আসন্ন আন্তর্জাতিক সূচিতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে নারী দলের দায়িত্ব নেবেন মেয়ার। এই সময়ের জন্য তিনিই দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

এদিকে দলের নিয়মিত প্রধান কোচ পিটার বাটলারের দ্রুত সুস্থতা কামনা করেছে বাফুফে। বিজ্ঞপ্তিতে ফেডারেশন জানিয়েছে, বাটলারের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছে তারা। শিগগিরই তিনি সুস্থ হয়ে আবার দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করছে বাফুফে।

উল্লেখ্য, পিটার বাটলারের অনুপস্থিতিতে এক মাসের জন্য নারী দলের দায়িত্ব সামলাবেন এরিক মেয়ার।