ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে ৩৬৯ রানের লক্ষ্যে প্রথম সেশনে দুটি উইকেট হারিয়ে চাপে পড়লেও দ্বিতীয় সেশনে সেই চাপ কাটিয়ে উঠেছেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। তাদের দৃঢ়তায় এই সেশনে ৩৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১১৩ রান যোগ করেছে স্বাগতিক দল।
চায়ের বিরতিতে যাওয়ার সময় ৪৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৬২। জয়ের জন্য শেষ সেশনে প্রয়োজন ২০৭ রান।
৯৯ বলে চার চারে ৪০ রানে খেলছেন মুশফিক। ১৩০ বলে আট চারে ৮২ রানে ব্যাট করছেন হৃদয়। তাদের জুটিতে এসেছে ১২২ রান।