২২ রানে ৩ উইকেট পতনের পর তানজিদ-হৃদয়ের প্রতিরোধ

প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকর বিপক্ষে জোহানেসবার্গে কঠিন পিচে শুরুতে ব্যাট করতে নেমে বিপদে পড়েছিল বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নামলে দ্রুত তিন উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে সফরকারীরা। তার পর অবশ্য দারুণ প্রতিরোধে বাংলাদেশকে টানছেন তানজিদ হাসান ও তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেটে তাদের ৬৯ রানের জুটিতে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৯১ রান। 

কঠিন সময় পার করে পোক্ত হচ্ছে দুজনের জুটি। পরে রানের গতিও বাড়িয়েছেন তারা। তানজিদ দ্বিতীয় টেস্ট ফিফটি তুলে নিয়েছেন। ব্যাট করছেন ৫১ রানে। সঙ্গে ২৩ রানে অপরাজিত হৃদয়। তানজিদ অবশ্য ভাগ্যের সহায়তাও পেয়েছেন। 

শুরুর বলেই উইকেট হারায় বাংলাদেশ। অভিষিক্ত মাহফিজুল ইসলাম রাবাদার শিকার হন। এক ওভার বিরতি দিয়ে আবার আঘাত হানেন রাবাদা। তার তার শিকার হন মুমিনুল (০)। কিছু রান যোগ করার পর দলের ২২ রানে রাবাদার বলে বোল্ড হন নাজমুল হোসেন (১২)। এক রাবাদাই বাংলাদেশকে চাপে ফেলেছেন।