অবশেষে এবারের আইপিএলে প্রথম উইকেটের দেখা পেলেন সাকিব। রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে ম্যাচটিতে চতুর্থ ওভারে বল করতে আসেন সাকিব। প্রথম পাঁচ বলে সাত রান দেন তিনি।
ওভারের শেষ বলে ডু প্লেসিসকে বোল্ড করে দেন এই স্পিন-অল রাউন্ডার। এটি চলতি আসরে সাকিবের প্রথম উইকেট। আগের দুই ম্যাচে সাত ওভার বল করেও কোনও উইকেট পাননি বাংলাদেশি এই তারকা।
/এমআর/