নেপালকে ৯ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশের মেয়েরা

AFC-U-14-Girls-Regional-Championship-2016-599x330এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে নেপালকে গোলবন্যায় ভাসিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। তাজিকিস্তানের রাজধানি দুশানবেতে আয়োজিত এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার নেপালকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।

প্রথমার্ধে ৫-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে আরো ৪ বার নেপালের জালে বল জড়ান বাংলাদেশের মেয়েরা।

আগের ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের পথে অনেকটা এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা। আগের দিন একই ব্যবধানে ভারতের কাছে হেরেছিল নেপালের মেয়েরা।

গত বছর বাংলাদেশের মেয়েরা হয়েছিল চ্যাম্পিয়ন। গ্রুপ পর্বে ভুটানের জালে দিয়েছিল ১৬ গোল। হারিয়েছিল শক্তিশালী ইরানকেও। এপ্রিলে নেপালের ভয়াবহ ভূমিকম্প নির্ধারিত ফাইনালটি হতে দেয়নি। ডিসেম্বরে নেপালেই পুনঃনির্ধারিত ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

/এমআর/