গোলডটকম জানিয়েছে, মাংস পেশি ছিঁড়ে যাওয়ায় আগামী সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফলাফল নির্ধারণী ম্যাচটিও মিস করতে পারেন রোনালদো। ৩১ বছর বয়সী এই তারকা আগামী কয়েকটি ম্যাচ মিস করতে পারেন। তার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ম্যাচও আছে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রিমিয়ার লিগের ক্লাবটিকে স্বাগত জানাবে মাদ্রিদ।
এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪৫টি ম্যাচ খেলেছেন রোনালদো। তাতে তিনি ৪৭টি গোল করেছেন। কিন্তু গত ২০ এপ্রিল ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচটিতে চোট নিয়ে মাঠ ছাড়েন সিআর সেভেন।
/এমআর/