জয়ী হলে ফুটবলকে নতুনভাবে পরিচালনা করবো: সালাহউদ্দীন

বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন।জয়ী হলে বাংলাদেশের ফুটবলকে নতুনভাবে পরিচালনা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন কাজী সালাহউদ্দীন। শুক্রবার বাফুফে নির্বাচনের জন্য রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে উঠেছেন ডেলিগেটরা। সন্ধ্যার পরেই র‌্যাডিসনে আসেন কাজী সালাহউদ্দীন। এসময় প্রচার মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
শনিবারের নির্বাচন প্রসঙ্গে কাজী সালাহউদ্দীন বলেন, ‘নির্বাচনে যদি জয়ী হতে পারি। তাহলে নিজের ভুলত্রুটি শুধরে বাংলাদেশের ফুটবলকে নতুনভাবে পরিচালনা করবো।’
তিনি আরও বলেন, ‘আমার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে অন্যতম টার্নিং পয়েন্ট কাল। বিভিন্নমুখী চাপের মাঝে এরকম পারিপার্শ্বিকতায় নির্বাচন করিনি। তবে আমি একজন মুক্তিযোদ্ধা। তাই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। কখনও পিছপা হই না।’

এদিন কাজী সালাহউদ্দীনের বিরোধী প্যানেলের প্রার্থীরাও হোটেল অবস্থান করছেন।

এদিকে সন্ধ্যার আগে বাঁচাও ফুটবল প্যানেলের সভাপতি প্রার্থী কামরুল আশরাফ খান এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছির উদ্দিন এক আলোচনা সভায় যোগ দেন। তবে এটি নিতান্তই সৌজন্য সাক্ষাৎ বলে জানা গেছে।

/আরএম/এফআইআর/