এ নিয়ে টানা দুবার এ শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। তাজিকিস্তানের রাজধানী দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে রবিবার ফাইনাল খেলায় ভারতকে ৪-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতলো বাংলাদেশ।
এর আগে গ্রুপ পর্বে ভারতকে ৩-১ এবং নেপালকে ৯-০ গোলে বিধ্বস্ত করে সেমিতে ওঠে কোচ গোলাম রাব্বানীর দল। এরপর তাজিকিস্তানকে তাদেরই মাটিতে ৯-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।
গত বছর এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে ভুটানের জালে দিয়েছিল ১৬ গোল। হারিয়েছিল শক্তিশালী ইরানকেও। এপ্রিলে নেপালের ভয়াবহ ভূমিকম্প নির্ধারিত ফাইনালটি হতে দেয়নি। ডিসেম্বরে নেপালেই পুনঃনির্ধারিত ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
/এমআর/