৩৪ ম্যাচে বায়ার্ন মিউনিখ সংগ্রহ করেছে ৮৮ পয়েন্ট। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা বুরুসিয়া ডর্টমুন্ডের সংগ্রহ ৭৭ পয়েন্ট। তবে জার্মান বুন্দেসলিগায় এই দুই ক্লাবের কোনও প্রতিপক্ষই নেই। তৃতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেনের সংগ্রহ ৫৭ পয়েন্ট!
পেপ গার্দিওলা বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিয়েছিলেন আরও একবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করার জন্য। তবে বারবার সেমিফাইনাল খেললেও চ্যাম্পিয়ন্স লিগ আর জয় করা হয়নি তার। অবশ্য তিনি দায়িত্ব নেওয়ার পর বায়ার্ন মিউনিখ আর লিগ শিরোপা হারায়নি। জয় করেছে জার্মান কাপও। মৌসুম শেষ হতেই গার্দিওলা চলে যাবেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে। এখানে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ জয় ছাড়াও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে চান। বার্সেলোনার কোচ হিসেবে দুবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন গার্দিওলা। দেখা যাক, এবার ম্যানসিটিতে সফল হতে পারেন কিনা!
/এমআর/