তবে এবার সে ধারা ভাঙলেন লুইস সুয়ারেজ। চলতি মৌসুমে উরুগুইয়ান স্ট্রাইকার পেছনে ফেলে দিয়েছেন সময়ের সেরা মেসি-রোনালদোকে। ২০১৫-১৬ মৌসুমে ৪০ গোল করে সর্বোচ্চ গোলের পুরস্কার ‘পিচিচি’ ট্রফি উঠছে সুয়ারেজের হাতেই।
এবারের মৌসুমে সুয়ারেজের প্রতিদ্বন্দ্বী ছিলেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার রোনালদো। তবে লিগের শেষ ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জোড়া গোল করলেও শেষ পর্যন্ত ৩৫টি গোলে থামে পর্তুগিজ অধিনায়কের দৌড়।
চলতি মৌসুমে সুয়ারেজ সতীর্থ মেসির পা থেকে এসেছে ২৬টি গোল। যদিও ইনজুরির কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তাই হয়ত প্রতিদ্বন্দ্বী রোনালদোকে পেছনে রাখতেই সুয়ারেজকে প্রচুর সুযোগ করে দিয়েছিলেন তিনি।
/এমআর/