তবে আগামী রবিবার কোপা দেল রে'র ফাইনালে লাল-হলুদ-নীল রঙের এই পতাকা নিষিদ্ধ ঘোষণা করেছে স্পেনের কেন্দ্রীয় সরকার। ২০১৫ সালের কোপা দেল রে ফাইনালেও একই ধরনের বিতর্কে জড়িয়েছিল বার্সেলোনা।
এবারের কোপা দেল রে ফাইনালে তাই কাতালানিয়ার পতাকা নিষিদ্ধ ঘোষণা করেছে স্পেনের সরকার। কিন্তু স্প্যানিশ সরকারের এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে বার্সেলোনা।
এক বিবৃতিতে বার্সেলোনা বলেছে, ‘পতাকা নিষিদ্ধ করার সিদ্ধান্তকে বার্সেলোনা বিবেচনা করছে মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা হিসেবে। মানবাধিকারের সার্বজনীন ঘোষণায়ও বলা হয়েছে যে, প্রতিটি মানুষেরই স্বাধীনভাবে তাদের মত প্রকাশের অধিকার আছে।’
আগামী রবিবার ভিসেন্তে ক্যালদেরনে কোপা দেল রের শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা।
/এমআর/