সুয়ারেজের চোট প্রসঙ্গে বার্সা কোচ এনরিকে বলেন, ‘আমার মনে হয়েছে চোটটা পেশী সংক্রান্ত। চিকিৎসকের পরামর্শ ছাড়া চোটের সার্বিক বিষয় নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’
বার্সেলোনার শিরোপা জেতার ওই ম্যাচে ৫৮ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছিল সুয়ারেজকে। এমনকি ডাগআউটে বসে কাঁদতেও দেখা যায় তাকে। শেষপর্যন্ত সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা দেল রের শিরোপা জেতে বার্সেলোনা।
আগামী ৩ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কোপা আমেরিকার বিশেষ আসর। গ্রুপ পর্বে উরুগুয়ে খেলবে মেক্সিকো, ভেনেজুয়েলা ও জ্যামাইকার বিপক্ষে।
/এফআইআর/