এর আগে বিশ্বকাপ বাছাইয়ে জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে আরব আমিরাত বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল। ঐ ম্যাচে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। আরব আমিরাত সরাসরি এশিয়া কাপ বাছাই পর্ব নিশ্চিত করেছে। আরব আমিরাত না করে দেওয়ায় অগত্যা শেখ রাসেলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রুইফকে। তাজিকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্টিফিশিয়াল টার্ফে। এ জন্য গত কয়েক দিন জাতীয় দলের অনুশীলন হচ্ছে কমলাপুরের টার্ফে।
কাল শেখ রাসেলের সঙ্গে বিকেলে জাতীয় দল প্র্যাকটিস ম্যাচ খেলবে। ম্যাচটি রুদ্ধদ্বার হবে বলে জানা গেছে। তাজিকিস্তানে বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে ২ জুন স্থানীয় সময় রাত আটটায় যা বাংলাদেশ সময় রাত নয়টা। রবিবার তাজিকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
/আরএম/এমআর/