এছাড়া আজ শনিবার টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত বছর সাফ ফুটবল চলাকালে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চলতি বছর ২ মার্চ নিষিদ্ধ করা হয় জাতীয় দলের তৎকালীন অধিনায়ক মামুনুল ইসলামসহ ৪ ফুটবলারকে। যার মধ্যে মামুনুল ও জাহিদ হোসেনকে ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এদুজনই ক্ষমা চাওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
উল্লেখ্য, ২ জুন তাজিকিস্তানে এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে অফ ম্যাচে খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যে অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য ২৯ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
/আরএম/এফআইআর/