ওই হামলার ক্ষত কাট না কাটতেই আবারও আইএস-এর হামলার শিকার হলেন ইরাকের রিয়াল সমর্থকরা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা দেখার সময় বাকুদা শহরে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন ১২ রিয়াল সমর্থক।
বাগদাদ থেকে ৪০ কিলোমিটার দূরে বাকুদা শহরে চার জন বন্দুকধারী এ হামলা চালায়। বাকুবার ওই ক্যাফেতে রিয়াল-অ্যাটলেটিকোর ম্যাচ দেখতে জড়ো হয়েছিলেন মূলত রিয়ালের একটি সমর্থকগোষ্ঠী। নির্ধারিত সময় তখন শেষ। যোগ করা সময়ও ফুরিয়ে আসছে। টাইব্রেকারের জন্য অপেক্ষা। তার আগেই হঠাৎ ক্যাফেতে নির্বিচারে গুলিবর্ষণ। প্রিয় দলের খেলা দেখতে দেখতে সে গুলিতেই প্রাণ হারালেন ১২ জন।
/এমআর/