প্রীতি ম্যাচে খেলবেন মেসি-ম্যারাডোনা-সুয়ারেজ

প্রীতি ম্যাচে একই সঙ্গে খেলবেন লিওনেল মেসি, কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, লুইস সুয়ারেজ ও রোনালদিনহো।
আর্জেন্টিনায় ১০ জুলাই ‘শান্তির জন্য ফুটবল’ নামক এক প্রীতি ম্যাচে খেলবেন এই তারকারা। 
ম্যাচটি রবিবার হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে নেওয়া হয় ১০ জুলাই। এই ম্যাচটিতে সাবেক ও বর্তমান তারকা ছাড়া আরও খেলবেন ডিয়েগো ফোরলান, ডিয়েগো মিলিতো, মার্সেলো সালাস, মার্টিন পালের্মো, ভেরন। ম্যাচের আয়োজক স্কলাস ফাউন্ডেশন।
মূলত রোমে ওই দিন ইতালি ও স্কটল্যান্ডের মধ্যকার প্রীতি ম্যাচের জন্যই সূচির পরিবর্তন করা হয়।

/এফআইআর/