প্যারিসে ইংলিশ-রুশ ফুটবল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ফুটবল সমর্থকদের মধ্যে সংঘর্ষইংলিশ ফুটবল সমর্থকদের খ্যাতি বিশ্বজোড়া। যেখানেই সংঘর্ষ বাধাতে জুড়ি নেই তাদের। এবারের ইউরোও নিস্তার পায়নি ইংলিশ হুলিগানদের কাছ থেকে। শনিবার দিবাগত রাত ১টায় মার্শেইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও রাশিয়া। ওই ম্যাচের আগেই সংঘর্ষে জড়িয়েছে উভয় দলের সমর্থকরা।

ত্রিমুখি সংঘর্ষ থামাতে দাঙ্গা পুলিশ নামাতে হয়েছে ফরাসি কর্তৃপক্ষকে। টিয়ার গ্যাস নিক্ষেপ করে, অনেককে গ্রেফতার করেই তবে থামাতে হয়েছে সেই তুমুল সংঘর্ষ।ফুটবল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

সংঘর্ষের সূচনাটা করে মূলত ইংলিশ সমর্থকরাই। মার্সেইয়ের কুইন ভিক্টোরিয়া পাবে মদ পান করে তারা মাতাল হয়ে মদের বোতল ছুড়ে মারে ফ্রান্স নিরাপত্তা কর্মকর্তাদের গায়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করতে বাধ্য হন নিরাপত্তারক্ষীরা। শুধু তাই নয়, দাঙ্গা পুলিশের পোষাক পরে সেই নিরাপত্তারক্ষীরা অ্যাকশনে গেলে শতাধিক সমর্থক বিভিন্ন অলিতে গলিতে ছড়িয়ে পড়ে।ফুটবল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

পরিস্থিতি যখন এ পর্যায়ে তখন সংঘর্ষে যোগ দেয় রাশিয়ান সমর্থকরা। তারাও ছিল প্রায় সবাই মদ্যপ। মাতাল হয়ে তারা চড়াও হয় ইংলিশ সমর্থকদের ওপর।

পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ ইংলিশ সমর্থকরা মদ পান করে মাতাল হয়ে রাস্তায় এসে সংঘর্ষ শুরু করে দেয়।’ সংঘর্ষ যখন বিভিন্ন অলিতে-গলিতে ছড়িয়ে পড়ে, তখন তাতে যোগ দেয় রাশিয়া ও ফ্রান্সের স্থানীয় সমর্থকরাও। ত্রিমুখী বধে। সংঘর্ষ থামাতে ব্যাপক অ্যাকশনে নামতে হয় পুলিশকে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে ফরাসি পুলিশ।ফুটবল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

/এমআর/