এবারও দুর্দান্ত ফর্ম নিয়ে এসেছিলেন শতবর্ষী কোপা আমেরিকা খেলতে। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামার বিপক্ষে ইনজুরিতে পড়েছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
তবে জানা গেল, মারিয়ার চোট গুরুতর নয়। টুর্নামেন্টের নকআউট রাউন্ড থেকেই খেলার সম্ভাবনা রয়েছে তার। এমনটা জানিয়েছেন আর্জেন্টিনার ফিজিও।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, 'ডি মারিয়া তার হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছিলেন। পরীক্ষা করে দেখা গেছে ছোট্ট একটি জায়গা থেঁতলে গেছে। চিকিৎসায় দ্রুত সারছে তা। তিনি ইতোমধ্যে সুস্থ হওয়ার জন্য অনুশীলন শুরু করে দিয়েছেন।’
/এমআর/