আক্রমণ পাল্টা-আক্রমণের মাঝে খেলার ২৬ মিনিটে পেনাল্টিতে এগিযে যায় ব্রাদার্স। মাঝমাঠ থেকে বল নিয়ে একাই বারিধারা শিবিরে ঢুকে পড়েছিলেন ব্রাদার্সের নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে। বারিধারা গোলরক্ষক মো. রাজিব উপায় না দেখে এগিয়ে এসে কিংসলেকে অবৈধভাবে বক্সের মাঝে ফেলে দেন। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কিংসলে।
দ্বিতীয়ার্ধের শেষে আবারও চড়াও হয়েছিলেন কিংসলে। ৮৩ মিনিটে তার জোরালো গ্রাউন্ডারে বারিধার গোলরক্ষক রাজিব ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন। বারিধারা তেমন কোনও আক্রমণ করতে পারেনি।
/আরএম/এমআর/